ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

নাগোয়ায় আজ পর্দা উঠছে এশিয়ান গেমসের ২০তম আসরের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগোয়ায় আজ পর্দা উঠছে এশিয়ান গেমসের ২০তম আসরের। এই বৃহৎ ক্রীড়া আয়োজনকে ঘিরে জাপান এক বর্ণিল প্রস্তুতির শেষ মুহূর্ত পার করছে, যেখানে ক্রীড়া, সংস্কৃতি, সংগীত ও প্রযুক্তির সমন্বয়ে সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজকরা অন্য অনেক বড় আসরের মতো পুরোপুরি ডিজিটাল প্রক্ষেপণের ওপর নির্ভর না করে সরাসরি মানুষ, পতাকা, নৃত্য ও সংগীতের পরিবেশনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

বাংলাদেশ সময় বিকেল ৩টায় নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠানটি শুরু হবে এবং তা চলবে প্রায় দুই ঘণ্টা। এবারের উদ্বোধনী অনুষ্ঠানের মূল ভাবনা ‘হারমোনিক হার্ট বিট’, যার মাধ্যমে এশিয়ার বিভিন্ন অঞ্চলের ক্রীড়াবিদদের খেলাধুলার মাধ্যমে একই সেতুবন্ধনে মিলিত হওয়ার বার্তা দেওয়া হয়েছে। এই সৃজনশীল আয়োজনের নেতৃত্বে আছেন চলচ্চিত্র নির্মাতা ইউকিহিকো সুতসুমি। অনুষ্ঠানজুড়ে নৃত্য, সংগীত ও মঞ্চ পরিবেশনায় ‘হারমোনিক হার্ট বিট’ ভাবনাটি বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হবে, যেখানে মাঠজুড়ে মানুষ ও পতাকার ব্যবহার দর্শকদের বিশেষ আকর্ষণ করবে।

মূল অনুষ্ঠানের আগে বেলা ১টা থেকে থাকছে ‘ওয়ার্ম-আপ স্টেজ’, যেখানে জাপানের জনপ্রিয় সংগীতদল আইএনআই পারফর্ম করবে। এই পর্বে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও যুক্ত থাকবে। দিনের শুরুতে নাগোয়ার আকাশে তৈরি হবে অন্য রকম উত্তেজনা; জাপান এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের বিখ্যাত ‘ব্লু ইমপালস’ বিমানদল বিশেষ আকাশ প্রদর্শনী করবে। সকাল ৬টা ১০ মিনিটে কোমাকি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে প্রায় ৬টা ৫৫ মিনিটে শেষ হবে এই প্রদর্শনী, যা আইচি প্রদেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পরিচালিত হবে। হিসায়া-ওদোরি পার্ক এলাকায় থাকবে বিশেষ আকাশ প্রদর্শনী এবং দলবদ্ধ উড্ডয়নের সময় বিমানগুলো ধোঁয়ার রেখা তৈরি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম অংশ হিসেবে থাকবে ক্রীড়াবিদদের মার্চপাস্ট ও প্রোটোকল পর্ব। গত ২২ আগস্ট টোকিও ও হিরোশিমায় প্রজ্জ্বলিত মশাল একীভূত করে শুরু হয়েছিল এশিয়ান গেমসের মশালযাত্রা। আইচি প্রদেশের ৪০টি পৌর এলাকা ঘুরে ১৮ সেপ্টেম্বর সেই যাত্রা শেষ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মূল ভেন্যুতে সেই মশাল প্রজ্বলনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৪৫ দেশ ও অঞ্চলের অংশগ্রহণে ১৬ দিনের এই ক্রীড়াযজ্ঞ। জাপানের লক্ষ্য শুধু এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরের সূচনা নয়, বরং খেলাধুলার মাধ্যমে বৈচিত্র্যময় এশিয়াকে একটি অভিন্ন আবেগ ও হৃদস্পন্দনে যুক্ত করা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নাগোয়ায় আজ পর্দা উঠছে এশিয়ান গেমসের ২০তম আসরের

আপডেট সময় : ০৪:৪৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬