ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর বার্সেলোনায় ফিরল ‘এমএসএন’ যুগের স্মৃতি, রাফিনিয়া-ইয়ামালদের গোলবন্যা রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা

ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে আজ বাংলাদেশ ও চীন নারী দলের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মাঠে রোদ থাকলেও আগের বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা ছিল এবং তা শুকোয়নি। ফলে দুই দলের অধিনায়ক টস করার জন্যও মাঠে নামতে পারেননি।

ম্যাচটি পরিত্যক্ত হলেও র‍্যাঙ্কিংয়ের সুবিধায় বাংলাদেশ নারী দল সেমিফাইনালে উঠেছে। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ম এবং চীন ৩৬তম অবস্থানে রয়েছে।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় ভারত ও জাপানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী ক্রিকেট দল এর আগে দুবার রুপা এবং একবার ব্রোঞ্জ জিতেছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো ভিডিও বার্তায় ব্যাটার সোবহানা মুশতারি পদক নিয়ে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, 'আমরা প্রথম অনুশীলন করলাম। এর আগে আমরা এশিয়ান গেমসে একটা পদক পেয়েছি (আসলে তিনটি)। আশা করছি, এবারও একটা পদক নিয়ে দেশে ফিরতে পারব।'

চীনের জন্য এটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ। ২০১০ এশিয়ান গেমস সেমিফাইনালে চীনকে ৩৪ রানে অলআউট করে বাংলাদেশ ৭ ওভারে ৯ উইকেটে জয়ী হয়েছিল, তবে সেই ম্যাচের আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। যার অর্থ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চীনের বিপক্ষে আজই প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের, কিন্তু বেরসিক বৃষ্টিতে খেলাটি আর মাঠে গড়াল না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল

আপডেট সময় : ০৯:১৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬