ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সন্দেহজনক স্যুটকেস ঘিরে বোম আতঙ্ক পথঘাট পরিচ্ছন্ন রাখা ঈমানের দাবি ও সদকার সওয়াব গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর বার্সেলোনায় ফিরল ‘এমএসএন’ যুগের স্মৃতি, রাফিনিয়া-ইয়ামালদের গোলবন্যা রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা

এশিয়ান গেমস নিয়ে অর্থ সংকটে বিওএ ও এনএসসির দ্বন্দ্ব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ান গেমস শুরুর বাকি মাত্র ১০ দিন। আগামী ১৯শে সেপ্টেম্বর গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ফুটবল ইভেন্ট মাঠে গড়াবে ১৪ই সেপ্টেম্বর। তবে এই গুরুত্বপূর্ণ আসরে অংশ নেওয়া নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মধ্যে অর্থ বরাদ্দ নিয়ে তৈরি হয়েছে মুখোমুখি অবস্থান। বিওএ’র অভিযোগ, এনএসসি সময়মতো টাকা বরাদ্দ না করায় বেশিরভাগ ডিসিপ্লিনের প্রস্তুতিতে ঘাটতি রয়ে গেছে। শুধু এশিয়ান গেমস নয়, আগের দুই গেমসে অংশগ্রহণের টাকাও নানা অজুহাতে এনএসসি দেয়নি বলে বিওএ দাবি করেছে। তবে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এনএসসি’র পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসি’র চেয়ারম্যান আমিনুল হক জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় না পাওয়ায় এশিয়ান গেমসের বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, 'অর্থ বিভাগ থেকে ছাড় পাওয়া মাত্র আমরা চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দেবো। প্রস্তুতির ঘাটতির কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই।' এর আগে এপ্রিলে চীনের সানিয়াতে অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসে ২ কোটি ৭৫ লাখ টাকা এবং জুনে স্কটল্যান্ডের গ্লাসগোতে আন্তর্জাতিক গেমসে ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে। এই প্রায় ৬ কোটি টাকা বিওএ নিজেদের তহবিল থেকে খরচ করেছে, যা নিয়ে কর্মকর্তাদের মধ্যে তীব্র আক্ষেপ রয়েছে।

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এই গেমসে ২৯০ সদস্যের বহর নিয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। সাত মাস আগে বিওএ প্রশিক্ষণের জন্য প্রায় ১৬ কোটিসহ মোট ৩৯ কোটি টাকার বাজেট দিয়েছিল, যা বর্তমানে কমে ১৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে প্রশিক্ষণের জন্য ৪ কোটি ২৪ লাখ এবং অংশগ্রহণের জন্য ১৪ কোটি টাকার কিছু বেশি বরাদ্দ রয়েছে। সময়মতো সরকারি অর্থ না পাওয়ায় বিওএ নিজস্ব তহবিল থেকে ১ কোটি ৬৫ লাখ টাকা খরচ করে প্রশিক্ষণ শুরু করেছে। বিওএ মহাসচিব জোবায়দুর রহমান রানা বলেন, 'এনএসসি টাকা না দেওয়ায় ফেডারেশনগুলোকে পর্যাপ্ত সহায়তা করা সম্ভব হয়নি, যার প্রভাব গেমসে পড়তে পারে।'

এনএসসি পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী জানান, বিওএ যেসব কাগজপত্র জমা দিয়েছে তা পর্যাপ্ত নয়, যার ফলে বিল ছাড় করা সম্ভব হয়নি। তবে প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, গেমসের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে চীনের গুয়াংজুতে প্রস্তুতি নিচ্ছে এবং ১১ই সেপ্টেম্বর জাপানে পৌঁছাবে। নারী ক্রিকেট দল ১৪ই সেপ্টেম্বর এবং পুরুষ ক্রিকেট দল ২৫শে সেপ্টেম্বর রওনা হবে। এছাড়া হকি, গলফ, জুডো ও কুস্তিসহ বিভিন্ন ডিসিপ্লিনের দলগুলো ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে জাপানে যাবে। ৫ই অক্টোবর শেষ দল হিসেবে গলফ, জুডো ও কুস্তি দল দেশে ফিরবে। অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের ১৩ জন খেলোয়াড় এশিয়ান কাপ শেষ করে সরাসরি গেমসের ভেন্যুতে যোগ দেবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

এশিয়ান গেমস নিয়ে অর্থ সংকটে বিওএ ও এনএসসির দ্বন্দ্ব

আপডেট সময় : ০১:১৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬