ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রিকেটারদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণের আসরের ম্যাচ ফি দ্বিগুণ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এই সিদ্ধান্তের কথা জানান।

তামিম ইকবাল বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত মে মাসে প্রথম শ্রেণির ক্রিকেটের ম্যাচ ফি ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করেছিলেন। ছয় মাসের ব্যবধানে এবার তা আরও বাড়িয়ে দেড় লাখ টাকা করা হলো। এছাড়া বিসিবির টুর্নামেন্ট এনসিএল ও বিসিএলের একদিনের সংস্করণে ক্রিকেটাররা আগে ৫০ হাজার টাকা করে ম্যাচ ফি পেতেন, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখে। টি-টোয়েন্টি সংস্করণে ম্যাচ ফি ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। তবে ঢাকার ক্লাব ক্রিকেট এই নতুন কাঠামোর আওতার বাইরে থাকবে।

বিপিএল আয়োজনের অনিশ্চয়তা এবং এর ফলে ক্রিকেটারদের আয়ের ওপর প্রভাব নিয়ে যে উদ্বেগ ছিল, তা নিরসনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত পরশু ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে বৈঠকের পর আজ এই ঘোষণা দিলেন বিসিবি সভাপতি। তামিম ইকবাল জানান, ম্যাচ ফি বাড়ানোর ফলে একজন ক্রিকেটার বছরে ৩০ থেকে ৩৫ লাখ টাকা আয় করতে পারবেন। ভবিষ্যতে বিসিবির আর্থিক অবস্থার উন্নতি সাপেক্ষে এই ফি আরও বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি।

ম্যাচ ফি বাড়ানোর পাশাপাশি খেলোয়াড়দের কাছ থেকে পেশাদারিত্বের প্রত্যাশাও ব্যক্ত করেছেন তামিম। তিনি বলেন, খেলোয়াড়দের ফিটনেস টেস্টে পাস করার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তিনি নারী ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোরও ঘোষণা দিয়েছেন। নারী ক্রিকেটারদের প্রথম শ্রেণির ম্যাচ ফি ২০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার, একদিনের ম্যাচের ফি ২০ থেকে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া নারীদের প্রথম শ্রেণির ক্রিকেট আগে তিন দিনের থাকলেও এখন তা টেস্টের প্রস্তুতির সুবিধার্থে চার দিনের করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

আপডেট সময় : ০৮:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬