ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তাসকিন-শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে চাপে অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথম ইনিংসে বাংলাদেশ দ্রুত অলআউট হয়ে গেলেও, বল হাতে নেমে দুর্দান্ত এক স্পেল উপহার দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাঁর বোলিং তোপের মুখে পড়ে দলীয় শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

ইনিংসে নিজের প্রথম ওভারেই শরিফুল ইসলাম অস্ট্রেলিয়ার দুই নির্ভরযোগ্য ব্যাটার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন। অষ্টম ওভারের ঘটনাটি ছিল বেশ নাটকীয়; প্রথমে কাট করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন ট্রাভিস হেড, যিনি ২৬ বলে ২২ রান করেছিলেন। ঠিক একই ওভারে শরিফুলের বল থাই প্যাডে লেগে লেগ স্টাম্পে আঘাত করলে কোনো রান না করেই 'গোল্ডেন ডাক' মেরে বিদায় নিতে হয় মার্নাস লাবুশেনকে।

এর আগে ম্যাচের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের সুইং করা বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন দীর্ঘ তিন বছর পর টেস্টে ফেরা ওপেনার ম্যাট রেনশ। তিনি ১০ বল খেলে ৮ রান সংগ্রহ করেছিলেন। সর্বশেষ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

তাসকিন-শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে চাপে অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১১:০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬