ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাইনি, সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি: ইশরাক জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে আইজিপি সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি আমিনী গ্রেপ্তার তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা: ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর ভিনিসিয়ুস জুনিয়রকে রিয়াল ছাড়ার পরামর্শ দিলেন কোচ হোসে মরিনহো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরপর দুই দিন গরুভোজ ঘিরে বিতর্ক কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে শিশুসহ ১৭ জনের মৃত্যু, আহত ৩৫ ছাড়পত্রহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ পর্যটকের মৃত্যু ও প্রশাসনিক ব্যর্থতা কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনের ৬ মাসের কারাদণ্ড ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের ইঙ্গিত দিলেন জেডি ভ্যান্স

ব্যারিষ্টার সুমনের ফুটবল টিমের খেলা দেখতে লালপুরে হাজার হাজার মানুষের ভীড়

মোঃ আতাউর রহমান লালপুর( নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ৭১৬ বার পড়া হয়েছে

ব্যারিষ্টার সুমনের ফুটবল টিমের খেলা দেখতে লালপুরে হাজার হাজার মানুষের ভীড়

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে গোপালপুর ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফুটবল ম্যাচটির আয়োজক ছিল লাভলী ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক কৃতি ফুটবলার গোপালপুরের গর্ব পানা উল্লাহ। প্রীতি ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে হাজার হাজার দর্শক উপস্থিত হয়, যা গোপালপুরের ইতিহাস হয়ে থাকবে।
এই খেলা দেখতে দূর-দূরান্ত থেকে আসেন হাজার হাজার দর্শক।

শনিবার (৬ মে) বিকেলে উপজেলার শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়াম মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয়। জমজমাট খেলাটিতে আনন্দে উপভোগ করেন দর্শকরা।

সায়েদুল হক সুমন ফুটবল একাডেমি বিভিন্ন জেলায় প্রীতি ফুটবল ম্যাচে খেলে থাকেন। এরই ধারাবাহিকতায় লাভলী ফাউন্ডেশনের আয়োজনে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর খেলতে আসেন তিনি। এদিকে অনেক দর্শক মাঠে জায়গা না পেয়ে আশপাশের স্কুল ভবন, টিনের চাল ও উঁচু গাছে অবস্থান নেন। প্রচন্ড রোদ্রের কারনে অনেকে গাছের ডাল নিয়ে গ্যালারীতে অবস্থান নেন।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আজ স্টেডিয়ামে যে পরিমাণ মানুষ আসছে, এর মানে হচ্ছে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আছে। হয়তো ভালো খেলা আমরা দিতে পারি না, এজন্য মানুষ মাঠে আসে না। বাংলাদেশের ফুটবলকে বাঁচাতে হলে সবাইকে নেমে পড়তে হবে। প্রতিটি জেলায় ক্রীড়া প্রেমী মানুষ জন্মায় তা হলে দেশে ফুটবলকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।

ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম গোপালপুর ফুটবল একাদশের সঙ্গে উপজেলা দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু. জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান. গোপালপুর পৌর মেয়র রোকসানা মর্তুজা লিলি. সাবেক স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় তসলিম উদ্দিন, লাভলী ফাউন্ডেশনের সভাপতি সিলভিয়া পারভিন লেনিসহ অন্যান্য নেতৃবৃন্দ। পূর্ণ সময় খেলায় খেলাটিতে গোল শূন্য ড্র হয়। খেলা শেষে দুই দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যারিষ্টার সুমনের ফুটবল টিমের খেলা দেখতে লালপুরে হাজার হাজার মানুষের ভীড়

আপডেট সময় : ১০:৩৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩