ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ, সরাতেই লাগবে ১০ বছর এরদোগানকে কাঠগড়ায় তুলতে আইসিসিতে মামলা প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর ইরানের প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৭ বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা শি জিনপিংকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: রাষ্ট্রদূত রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ অপারেটর নিয়োগের সরকারি আদেশ পাঁচ দিনেও পায়নি বিপিসি পুতিন কেন আরও আগ্রাসী হয়ে উঠছেন: ক্ষমতার রাজনীতি ও বাস্তবতা ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানালেন কারণ

পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন মাইকেল স্মিথ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে ৪৬ বছর বয়সী এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে তারৌবা টেস্টে দলের ব্যাটিং বিপর্যয়ের পর থেকেই একজন স্থায়ী ও বিশেষজ্ঞ ব্যাটিং কোচের প্রয়োজনীয়তা তীব্র হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে স্মিথকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি লাল বল এবং সাদা বল—উভয় ফরম্যাটের ব্যাটিংয়ের দায়িত্ব সামলাবেন। আগামী ১৯শে আগস্ট শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে স্মিথ ৮৯টি প্রথম শ্রেণি, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সব ফরম্যাট মিলিয়ে ৯টি সেঞ্চুরি ও ৪০টি হাফ সেঞ্চুরিসহ তার মোট সংগ্রহ ৭,০২৯ রান।

দায়িত্ব গ্রহণের পরপরই স্মিথকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের ধারাবাহিক ব্যাটিং বিপর্যয় এবং অস্ট্রেলিয়া সফর থেকে শুরু করে টানা আটটি অ্যাওয়ে টেস্ট হারে বিপর্যস্ত দলটিকে ছন্দে ফেরানোই হবে তার প্রধান কাজ। পিসিবি আশা করছে, স্মিথের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের ভঙ্গুরতা দূর করে দলটি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন মাইকেল স্মিথ

আপডেট সময় : ০৫:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬