ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ বিশ্বকাপের সেরা তারকা ও স্মরণীয় মুহূর্তের তালিকা প্রকাশ দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি বিশ্বমঞ্চ কাঁপানো সাত অখ্যাত ফুটবল নায়কের গল্প ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বগুড়ার প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: স্থান পরিবর্তন নিয়ে নতুন বিতর্ক জুলাইয়ের ১৯ দিনে ২৩ হাজার ৮৯৮ কোটি টাকার রেমিট্যান্স অর্জন ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাজার থেকে ৮ ধরনের পণ্য প্রত্যাহারের নির্দেশ দিল বিএসটিআই

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতে নিয়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টে মোট ১০টি গোল করে তিনি এই গৌরব অর্জন করেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয়বার এই সম্মান অর্জনের অনন্য রেকর্ড গড়লেন তিনি। এর আগে ২০২২ সালেও তিনি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন।

এবারের আসরে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে এমবাপ্পে পেছনে ফেলেছেন আর্জেন্টিনার লিওনেল মেসিকে, যার গোলসংখ্যা ছিল ৮টি। এছাড়া নরওয়ের আরলিং হলান্ড ও ইংল্যান্ডের জুড বেলিংহাম ৭টি করে, এবং হ্যারি কেইন ও ফ্রান্সের উসমান দেম্বেলে ৬টি করে গোল করেছেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্স ৬–৪ গোলে পরাজিত হলেও, সেই ম্যাচে এমবাপ্পে দুটি গোল করে নিজের মোট গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন।

টুর্নামেন্টের শুরু থেকেই এমবাপ্পে ছিলেন দুর্দান্ত ফর্মে। সেনেগালের বিপক্ষে ৩–১ গোলের জয়ে দুটি, ইরাকের বিপক্ষে ৩–০ জয়ে দুটি, শেষ বত্রিশের ম্যাচে সুইডেনের বিপক্ষে ৩–০ জয়ে দুটি এবং শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করেন তিনি। এছাড়া কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ২–০ গোলের জয়েও একটি গোল ছিল তার। যদিও সেমিফাইনালে স্পেনের কাছে ২–০ গোলে হেরে বিদায় নেয় ফ্রান্স। চার বছর আগে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করে প্রথমবার গোল্ডেন বুট জেতা এমবাপ্পে এবার সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন।

অন্যদিকে, আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১–০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ী স্পেন ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রদ্রি। সেরা নবীন খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পাউ কুবারসি। আর সাত ম্যাচে মাত্র একটি গোল হজম করে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন উনাই সিমোন। এছাড়া ফাইনালে অতিরিক্ত সময়ে জয়সূচক একমাত্র গোলটি করে স্পেনকে শিরোপা এনে দেন ফেরান তোরেস।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে

আপডেট সময় : ০৭:৩২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬