ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের দাবি ইরানের বিশ্বকাপ ফাইনালে মেসির সামনে ১১ ঐতিহাসিক রেকর্ডের হাতছানি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে অনাগ্রহ ফ্রান্স ও ইংল্যান্ডের মেক্সিকোর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা ইয়ামালকে থামাতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি লিওনেল মেসির ১৮ জুলাইয়ের আন্দোলনে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা, কার পক্ষে গার্দিওলা? ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা অপরিবর্তিত ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি মেসি ও ইয়ামাল: ১৯ বছর আগের সেই স্মৃতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

১৯ বছর আগে ইউনিসেফের একটি চ্যারিটি ফটোশুটে ছয় মাসের শিশু লামিনে ইয়ামালকে গোসল করিয়ে দিয়েছিলেন ২০ বছরের উদীয়মান তারকা লিওনেল মেসি। সেই ছবি ফুটবলীয় রূপকথায় জায়গা করে নিয়েছে। এবার নিয়তির অদ্ভুত খেলায় সেই ইয়ামালের মুখোমুখি হতে যাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ব্লকবাস্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

আর্জেন্টিনা তাদের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো দুই মহাদেশের চ্যাম্পিয়ন দল ফাইনালে মুখোমুখি হচ্ছে।

স্প্যানিশ ভাষায় কথা বলা দেশ হিসেবে ১৯৩০ সালের পর এই প্রথম বিশ্বকাপের ফাইনালে লড়ছে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দুই দলও প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে একে অপরের মুখোমুখি হচ্ছে। বার্সেলোনার ন্যুক্যাম্পে ২০০৭ সালের সেই ফটোশুটের পর মেসি ও ইয়ামাল অনেক পরিণত হয়েছেন। ইয়ামাল তার আদর্শ মেসির মুখোমুখি হওয়ার স্বপ্ন নিয়ে বলেছিলেন, সেই ফটোশুটের পর আমরা দুজনই বড় হয়েছি, আশা করি মাঠে আমাদের দেখা হবে। এখন সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনালে।

এবারের আসরে আট গোল ও চার অ্যাসিস্ট নিয়ে দুর্দান্ত ফর্মে আছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমানো মেসির কাছে স্পেন তার দ্বিতীয় ঘরের মতো। তবে ফাইনালে ব্যক্তিগত আবেগের চেয়ে শিরোপাই যে মুখ্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইয়ামালও নিজের হিরোকে একচুল ছাড় দিতে নারাজ। ৩৯ বছর বয়সি মেসি ও ১৯ বছর বয়সি ইয়ামালের এই মহারণ এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি মেসি ও ইয়ামাল: ১৯ বছর আগের সেই স্মৃতি

আপডেট সময় : ০৮:০০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬