ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে বন্দুক হামলায় শিশুসহ ১৪ জনের মৃত্যু কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যায় ছাত্রদল নেতা ও ভাতিজা গ্রেপ্তার আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: অধিকার ও সুরক্ষায় অঙ্গীকার ব্যবসায় প্রতারণা ও অসততায় যেভাবে হালাল উপার্জন হারামে রূপ নেয় আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব ২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে

ইয়ামালকে থামাতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি লিওনেল মেসির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের ফাইনালে আগামীকাল রাতে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটি দুই প্রজন্মের দুই মহাতারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ফুটবল মাঠে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন তাঁরা। তবে তাঁদের পরিচিতি অনেক পুরোনো। ২০০৭ সালের ডিসেম্বর মাসে বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা ছবিতে মেসিকে পাঁচ মাস বয়সী ইয়ামালকে গোসল করিয়ে দিতে দেখা গিয়েছিল। সেই ছবি নিয়ে মেসি বলেন, যখন ইয়ামাল ছোট শিশু ছিল, তখন তার সঙ্গে একটি ছবি তুলেছিলাম। এখন বিশ্বকাপের ফাইনালে তার মুখোমুখি হওয়াটা অবিশ্বাস্য এক ঘটনা।

নিউইয়র্কে বিশ্বকাপের ফাইনালপূর্ব এক ফ্যান ইভেন্টে মেসি আরও বলেন, ইয়ামাল বর্তমানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি ওর সাফল্য কামনা করি, কারণ ওর ভালো হওয়া মানে আমি যে ক্লাবকে ভালোবাসি, সেই বার্সেলোনারও ভালো হওয়া। ইয়ামাল মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম তারকা হয়ে উঠেছে এবং তার ক্যারিয়ারের পুরো পথ পড়ে আছে। মেসির মতে, ইয়ামালের সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ থাকলেও আর্জেন্টিনা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে যেন সে তা করতে না পারে।

ফাইনালে প্রত্যাশার চাপ নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন, আমরা ছোটবেলা থেকেই অনেক আবেগ নিয়ে ফুটবল খেলে বড় হয়েছি। পাড়ার দল, স্কুল কিংবা ক্লাবে খেলার সময় আমরা আনন্দ পেতাম এবং নিজেদের উজাড় করে দিতাম। চাপ নিয়ে আমরা কখনোই ভাবি না। আমরা জানি এটা একটি দলীয় খেলা এবং প্রতিপক্ষও জয়ের জন্যই মাঠে নামে। ছোটবেলা থেকেই আমি শিখেছি যে জয়ের চেয়ে হারতেই হয় বেশি, আর এই শিক্ষা আমাকে খেলোয়াড় ও মানুষ হিসেবে গড়ে তুলেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ইয়ামালকে থামাতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি লিওনেল মেসির

আপডেট সময় : ১০:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬