ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় ওমরাহ পালন করে আবেগঘন পোস্ট অভিনেত্রী কেয়া পায়েলের কাফকার সাহিত্য ও ক্ষমতার জটিল সমীকরণ: এক গভীর বিশ্লেষণ আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকার আহ্বান টুকুর নবাবগঞ্জে নানা কর্মসূচিতে চড়ারহাট গণহত্যা দিবস পালন যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: কর্মকর্তাদের দিকে সন্দেহের আঙুল গেতাফে ম্যাচে বার্সেলোনার একাদশে জেসুস, রাফিনিয়াকে ঘিরে নতুন পরিকল্পনা বেলকুচিতে অটোভ্যান চালককে হত্যার পর লাশ বালুচাপা, ৪ দিন পর উদ্ধার ২০২৬ বিশ্বকাপে অনলাইনে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার আর্জেন্টিনা কুষ্টিয়ায় সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ এমপি আমির হামজার শেষ মুহূর্তে গোল করে ম্যানইউকে রুখে দিলো ১০ জনের টটেনহ্যাম

শেষ মুহূর্তে গোল করে ম্যানইউকে রুখে দিলো ১০ জনের টটেনহ্যাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের লড়াইটি শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয়েছে। ম্যাচের ৭৩ মিনিটে ব্রায়ান এমবুমো গোল করে স্বাগতিক ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন। মাতেউস কুনহার পাস থেকে তিনি এই গোলটি করেন। তবে শেষ মুহূর্তে গোল হজম করায় জয়বঞ্চিত থাকতে হলো মাইকেল ক্যারিকের দলকে।

ম্যাচের শুরু থেকেই সফরকারী টটেনহ্যাম ইউনাইটেডের ওপর চাপ সৃষ্টি করে খেলে। ম্যাচের শুরুতেই গোলরক্ষক সেনে লামেন্সের ভুলে ডমিনিক সোয়ানকে গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধে কুদুস ও বার্গভালদের একের পর এক আক্রমণে ইউনাইটেড কোণঠাসা হয়ে পড়লে গ্যালারির দর্শকদের অসন্তোষের মুখে পড়ে দলটি। বিরতির আগে কোনো দলই গোল করতে পারেনি।

ম্যাচের উত্তেজনার পারদ চরমে ওঠে শেষ ২০ মিনিটে। ৭৯ মিনিটে টটেনহ্যামের রদ্রিগো বেন্তানকুর মার্কোস ভ্যান হেকে ও লুক শকে ফাউল করেন। লুক শয়ের বুকে ধাক্কা দেওয়ার ঘটনায় মাঠের সীমানা পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ছড়িয়ে পড়ে। রেফারি বেন্তানকুরকে সরাসরি লাল কার্ড এবং ভ্যান হেকে ও লুক শকে হলুদ কার্ড দেখান।

১০ জনের দলে পরিণত হওয়ার পরও টটেনহ্যাম লড়াই চালিয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সান্দ্রো তোন্নালির ক্রসে ডমিনিক সোয়ানকে হেডের মাধ্যমে বল জালে জড়িয়ে সমতা ফেরান। অতিরিক্ত আট মিনিটের যোগ করা সময়ে উভয় দলই জয়ের জন্য মরিয়া হয়ে উঠলেও শেষ পর্যন্ত ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

শেষ মুহূর্তে গোল করে ম্যানইউকে রুখে দিলো ১০ জনের টটেনহ্যাম

আপডেট সময় : ০২:০০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬