ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ ৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’ তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান রিজভীর আয়াসসহ চারজনের বিরুদ্ধে যেসব ধারায় মামলা, রিমান্ডের আদেশ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, তদন্ত কমিটি গঠন নতুন রেকর্ডের হাতছানি হানসি ফ্লিকের বার্সেলোনার সামনে

আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকার আহ্বান টুকুর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্রের পাঁতারা করতে পারে উল্লেখ করে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ২০২৪ সালে এতগুলো মানুষকে হত্যা করার পর ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ থেকে বিতাড়িত হলেও ফ্যাসিবাদীদের মনে কোনো অনুশোচনা তৈরি হয়নি। তারা নতুন চক্রান্ত করার চেষ্টা করলেও কোনো অবস্থাতেই সফল হতে পারবে না।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূজামণ্ডপ কমিটির চাহিদা অনুযায়ী আসন্ন দুর্গাপূজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করবেন বলে জানান সালাউদ্দিন টুকু। এছাড়া হিন্দু সম্প্রদায়ের এই উৎসব যাতে নির্বিঘ্নে পালিত হতে পারে, সেজন্য পুলিশ প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় জেলার চিকিৎসাসেবা ব্যবস্থার ঘাটতি নিয়েও বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, স্থানীয় পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হলেও মাঠপর্যায়ে দায়িত্ব পালনে অবহেলা ও সমন্বয়হীনতা স্পষ্ট দেখা যাচ্ছে। সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার নির্দেশ দেন তিনি।

টাঙ্গাইল পৌর শহরের তীব্র যানজট নিরসন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, অবৈধ যান চলাচল পুরোপুরি বন্ধে প্রশাসন ও পৌর প্রশাসককে মূল্যায়ন করতে বলা হয়েছে। অতিরিক্ত লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, প্রাথমিক পদক্ষেপ হিসেবে সকালে ও বিকেলে দুই শিফটে সবুজ ও লাল রঙের অটোরিকশা চালুর পরিকল্পনা ভাবা হচ্ছে, যাতে শহরের যানজট নিয়ন্ত্রণে আনা যায়।

টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং জেলা পুলিশ সুপার শামছুল আলম সরকার। এছাড়া বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকার আহ্বান টুকুর

আপডেট সময় : ০২:৪০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬