ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোয় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত আরপিএমপি হাজীরহাট থানার অভিযানে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার-৩ সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯ মুমিনের ঈমান যেভাবে বৃদ্ধি পায় ও শক্তিশালী হয় মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত: ইরানের ঘাঁটিতে মার্কিন হামলা ও পাল্টা ড্রোন সরকারের ৫ মাস পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন নিরাপদ আশ্রয়েই বাড়ছে শিশুর ঝুঁকি, শঙ্কা বাড়াচ্ছে পারিবারিক সহিংসতা হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের দাবি ইরানের বিশ্বকাপ ফাইনালে মেসির সামনে ১১ ঐতিহাসিক রেকর্ডের হাতছানি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে অনাগ্রহ ফ্রান্স ও ইংল্যান্ডের

মেক্সিকোর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শুক্রবার (১৭ জুলাই) ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের উপকূলের কাছে। এই শক্তিশালী কম্পন প্রতিবেশী দেশ গুয়েতেমালা ও এল সালভাদরেও অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। মেক্সিকো ও গুয়েতেমালার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কিছু অংশে সর্বোচ্চ এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার কথা জানানো হয়। পরবর্তীতে মেক্সিকোর নৌবাহিনী জানায়, সমুদ্রের পানির উচ্চতা সীমিত পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত হয়ে বহু মানুষ দ্রুত ভবন ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। গুয়েতেমালার কয়েকটি এলাকায় ছোটখাটো ভূমিধসের খবর পাওয়া গেছে এবং কিছু অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

মেক্সিকোর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

আপডেট সময় : ১০:১৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬