ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ জুলাইয়ের আন্দোলনে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্বকাপ ফাইনালে স্পেন-আর্জেন্টিনা, কার পক্ষে গার্দিওলা? ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা অপরিবর্তিত ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার: সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন বাংলা কবিতার নতুন ছন্দপ্রস্তাবনা ‘কুত্রাপি’ উদ্ভাবন করলেন দ্রাবিড় সৈকত শ্রেণিকক্ষে পাঠদানে অনীহা, কোচিং বাণিজ্যে জিম্মি শিক্ষার্থীরা ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্সের জীবনাবসান বিশ্বকাপের গ্যালারিতে আলো ছড়াচ্ছেন লামিন ইয়ামালের ছোট ভাই কেইন বিশ্বকাপ ফুটবলের সাফল্যে ট্রাম্পের প্রশংসায় ফিফা সভাপতি ইনফান্তিনো

বিশ্বকাপের গ্যালারিতে আলো ছড়াচ্ছেন লামিন ইয়ামালের ছোট ভাই কেইন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফুটবল বিশ্বকাপের মঞ্চে সাধারণত মাঠের পারফর্মাররাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবার সেই ধারার বাইরে এসে গ্যালারির এক খুদে দর্শক সবার নজর কেড়েছে। স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামালের তিন বছর বয়সী ছোট ভাই কেইন এখন বিশ্বকাপের অন্যতম চর্চিত নাম। মাঠে না নেমেও নিজের হাসি, নাচ, মজার অঙ্গভঙ্গি আর স্বতঃস্ফূর্ততায় সে হয়ে উঠেছে গ্যালারির সুপারস্টার।

স্পেনের প্রতিটি ম্যাচেই গ্যালারিতে কেইনকে দেখা যায়। সম্প্রচার ক্যামেরায় যখনই তার হাসিখুশি মুখ ধরা পড়ে, তখনই দর্শকদের মধ্যে দারুণ সাড়া পড়ে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে স্পেনের জয়ের পর কেইনের উচ্ছ্বাস দেখে বড় ভাই লামিন ইয়ামালকেও হাসতে দেখা গেছে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পরও তার ‘ভামোস!’ বলে উচ্ছ্বাস প্রকাশের দৃশ্য দর্শকদের হৃদয় জয় করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে ‘বিশ্বকাপের খুদে তারকা’ বা ‘স্পেনের গ্যালারি সুপারস্টার’ হিসেবে অভিহিত করা হচ্ছে। অনেকেই মনে করছেন, এবারের আসরের অন্যতম চমক এই শিশুটি। কেইনের এই পরিচিতি অবশ্য নতুন নয়। ২০২৪ সালে স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পর শিরোপা উদযাপনে এবং প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানেও তাকে দেখা গিয়েছিল। সে সময় কালো স্যুট ও স্নিকার্স পরা কেইন সবার নজর কেড়েছিল।

পারিবারিকভাবে ইয়ামাল ও কেইন একই মায়ের সন্তান হলেও তাদের বাবা আলাদা। ইয়ামালের বাবা-মায়ের বিচ্ছেদের পর কেইনের জন্ম। বয়সের প্রায় ১৫ বছরের ব্যবধান থাকলেও দুই ভাইয়ের সম্পর্ক অত্যন্ত গভীর। ইয়ামাল তার ছোট ভাইকে নিয়ে সবসময় আবেগপ্রবণ। তিনি বলেন, 'আমার ছোট ভাই আমার কাছে সবকিছু। আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। মনে হয় সে আমার নিজের সন্তান।'

২০২২ সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া কেইন এখনো শৈশবের আনন্দে মেতে আছে। অন্যদিকে, বার্সেলোনার তারকা লামিন ইয়ামাল নিজেকে বিশ্ব ফুটবলের নতুন সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করছেন। কঠিন আর্থিক বাস্তবতায় বেড়ে ওঠা ইয়ামাল জানিয়েছেন, মায়ের মুখে হাসি এবং ছোট ভাইয়ের সুন্দর শৈশবই তার সবচেয়ে বড় আনন্দের উৎস। বর্তমানে একজন মাঠে পায়ের জাদুতে মুগ্ধতা ছড়াচ্ছেন, আর অন্যজন গ্যালারিতে তার নিষ্পাপ প্রাণচাঞ্চল্যে কোটি মানুষের ভালোবাসা কুড়িয়ে নিচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের গ্যালারিতে আলো ছড়াচ্ছেন লামিন ইয়ামালের ছোট ভাই কেইন

আপডেট সময় : ০৮:৩০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬