ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবু সাঈদ ভয়ের দেয়াল ভাঙার প্রতীক: প্রধানমন্ত্রী মেসির অনন্য কীর্তি, ক্যারিয়ারের অষ্টম ফাইনালে আর্জেন্টিনা স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের নতুন নিয়ম নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রতীক্ষা আরও দীর্ঘায়িত আর্জেন্টিনার বারকোকে চড় মারলেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম শূন্য থেকে ১০০ কোটির নায়িকা ভাগ্যশ্রী, সংগ্রামের গল্প শোনালেন অভিনেত্রী নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত বিতর্কিত পতাকা প্রদর্শনে শাস্তির মুখে আর্জেন্টিনা ইরানকে ‘ভালো আচরণ’ করার নির্দেশ ট্রাম্পের, বাড়ছে হরমুজ উত্তেজনা দেশে লেনোভোর আটটি নতুন মনিটর বাজারে আনল গ্লোবাল ব্র্যান্ড

আর্জেন্টিনার বারকোকে চড় মারলেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে নাটকীয় পরাজয়ের পর নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। এনডিটিভির প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে আর্জেন্টিনার ডিফেন্ডার ভ্যালেন্তিন বারকোর মাথায় চড় মেরেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

ম্যাচটি ছিল অত্যন্ত ঘটনাবহুল। লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে মাত্র সাত মিনিটের ব্যবধানে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ গোল করলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে জয়ী হয়ে ফাইনালে জায়গা করে নেয়। ম্যাচের শেষ বাঁশি বাজার পর বেলিংহ্যামকে মাঠে একা দাঁড়িয়ে হতাশ হতে দেখা যায়। সে সময় আর্জেন্টিনার একজন খেলোয়াড় তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন। পরবর্তীতে ভ্যালেন্তিন বারকো সতীর্থদের সাথে বিজয় উদযাপনে যোগ দিলে বেলিংহ্যামের সাথে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে ভিডিওতে ধারণা করা যায়। এতে ক্ষুব্ধ হয়ে বেলিংহ্যাম বারকোর মাথায় চড় মারলে বারকো পাল্টা ধাক্কা দেন। তবে বড় কোনো সংঘাতের আগেই সতীর্থরা এসে দুজনকে আলাদা করে দেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেলিংহ্যাম পরাজয়ের হতাশা প্রকাশ করে বলেন, আজ আমাদের জন্য খুবই দুঃখের দিন। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না। বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় গোল করা এই মিডফিল্ডার শেষ মুহূর্তে ম্যাচের নাটকীয় মোড় পরিবর্তনকে দলের জন্য অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেন।

এদিকে ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের কৌশল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। ইংল্যান্ড এগিয়ে থাকা সত্ত্বেও তিনি রক্ষণাত্মক কৌশল গ্রহণ করে পাঁচজনের রক্ষণভাগ তৈরি করেন, যা আর্জেন্টিনাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছে বলে অনেকের অভিমত। তবে নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে জার্মান কোচ বলেন, গোল করার পরপরই প্রতিপক্ষ ক্রমাগত ক্রস ও সুযোগ তৈরি করছিল, তাই মাঝের ফাঁকা জায়গা ভরাট করতেই তিনি এই পরিবর্তন এনেছিলেন। টুখেল আরও যোগ করেন, আগের ম্যাচগুলোতে তিনি আক্রমণাত্মক পরিবর্তনও এনেছেন এবং ফল ভালো না হলে সাধারণত কোচের সিদ্ধান্তকেই ভুল মনে করা সহজ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার বারকোকে চড় মারলেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম

আপডেট সময় : ১০:০০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬