ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে ছায়ানটের শরৎ উৎসব সাহিত্যে নোবেল জয়: অ্যান কারসনের সৃষ্টিশীলতায় মুগ্ধ বিশ্বজুড়ে লেখককুল রোববার ভারত সফরে যাচ্ছে তিন সদস্যের সরকারি প্রতিনিধিদল শান্তিতে নোবেল পেলেন মানবাধিকার কর্মী নাভি পিল্লাই জ্বালানি সংকট মোকাবিলায় ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্যের ভূমিকা রাবিতে সাংবাদিকের ওপর হামলা: ৪ ছাত্রদল নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল সিরাজগঞ্জে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ সম্মাননা পেলেন ২ পুলিশ কর্মকর্তা ৩০ বছর পর কফিনবন্দি হয়ে দেশে ফিরছেন নিউইয়র্ক প্রবাসী খোকন স্মার্ট ডাকসেবার প্রত্যয়ে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস ইতালিতে বিতর্কিত নির্বাচনী সংস্কার পাস, বিরোধীদের ‘প্রতারণার’ অভিযোগ

বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপে দল হিসেবে বাংলাদেশ অংশ না নিলেও বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশটি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগের দিন আয়োজিত সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের সমর্থকদের প্রতি তার কৃতজ্ঞতা ও মুগ্ধতার কথা জানিয়েছেন।

স্কালোনি বলেন, বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। তারা সবসময় আমাদের অবাক করে। এত দূরে থেকেও আর্জেন্টিনার সমর্থক হওয়াটা সত্যিই অবিশ্বাস্য। জার্সি গায়ে এত দূরের মানুষদের দেখতে সবসময়ই ভালো লাগে। তাদের আরও একটি আনন্দ দিতে পারলে আমরা খুশি হব।

চলমান বিশ্বকাপজুড়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় মিছিল, আতশবাজি এবং আলবিসেলেস্তেদের জার্সিতে পুরো শহর ছেয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। হাজার হাজার কিলোমিটার দূরের এসব আবেগঘন দৃশ্য স্কালোনিকেও গভীরভাবে নাড়া দিয়েছে।

এদিকে, আগামীকাল আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেন টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে। সেই ফাইনালে পৌঁছাতে ইংল্যান্ডকে হারানোর লক্ষ্যেই মাঠে নামবে স্কালোনির শিষ্যরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি

আপডেট সময় : ০৮:০০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬