ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দরপত্রে ২০ বছরের ‘সুযোগবঞ্চিত’দের জন্য নতুন সুযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান টাওয়ার হ্যামলেটসে স্কুল পোশাকের অনুদান বৃদ্ধি, সুবিধা পাবে আরও বেশি পরিবার লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে দুই শিক্ষার্থী নিখোঁজ সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার প্রধানমন্ত্রীর রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার চলন্ত মেট্রো রেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ চলাচল ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বকেয়া বিলের জেরে সিরাজগঞ্জে মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু

ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে নিজেকে তুলে ধরলেন জেডি ভ্যান্স

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডালাসে অনুষ্ঠিত রিপাবলিকান দলের মধ্যবর্তী সম্মেলনের দ্বিতীয় দিনে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজেকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে জোরালোভাবে উপস্থাপন করেছেন। সম্মেলনের সমাপনী দিনে ভাষণে তিনি ট্রাম্পের প্রতি নিজের আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়ে তাকে ‘মার্কিন রাজনীতির সবচেয়ে কঠোর ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন।

মঞ্চে ওঠার সময় উপস্থিত দর্শকরা ‘জেডি, জেডি’ স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এসময় অনেকে তাকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেন। তবে ভ্যান্স সরাসরি কোনো প্রতিশ্রুতি না দিয়ে বলেন, আপাতত নভেম্বরের নির্বাচনের কাজে মনোনিবেশ করতে হবে, এরপর পরবর্তী বিষয় নিয়ে ভাবা যাবে।

ভাষণে তিনি ডেমোক্রেটদের ‘উন্মাদ’ ও ‘কট্টরপন্থি’ হিসেবে আখ্যায়িত করেন। তার অভিযোগ, ডেমোক্রেটরা পুলিশি ব্যবস্থা বাতিল এবং আমেরিকার সীমানা মুছে ফেলতে চায়। ভাষণের এক পর্যায়ে মেক্সিকোর পতাকা হাতে এক বিক্ষোভকারী বাধা দিলে ভ্যান্স আক্রমণাত্মক ভাষায় তাকে জবাব দেন। তিনি বলেন, মেক্সিকোর প্রতি এত ভালোবাসা থাকলে সেখানে চলে যেতে এবং তার জন্য বিমানের টিকিট কিনে দেওয়ার প্রস্তাব দেন। এই মন্তব্যে উপস্থিত সমর্থকরা ব্যাপক উল্লাস প্রকাশ করেন।

ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন ভ্যান্স। সম্মেলনে তিনি নিহত কট্টর ডানপন্থি অধিকারকর্মী চার্লি কার্কের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ভোটারদের নীতিগত পার্থক্যের কারণে দল ত্যাগ না করার আহ্বান জানান। এবারের সম্মেলনে ভ্যান্স ছাড়াও রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বক্তব্য রেখেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে নিজেকে তুলে ধরলেন জেডি ভ্যান্স

আপডেট সময় : ০১:২৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬