ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অফিসার্স ক্লাবে দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু, দিশাহারা মেয়ে লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধার মুখে অবস্থান ইয়েমেন সীমান্তে সৌদি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ এআই ব্যবহারে মারাত্মক জৈব অস্ত্রের ঝুঁকি বাড়ার শঙ্কা এমআইফাইভ প্রধানের বাঙালির আভিজাত্যে কাঁসার তৈজসপত্র: চেনার উপায় ও যত্ন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহতের শঙ্কা ইয়েমেন যুদ্ধে ইসরায়েলি সহায়তার প্রস্তাব সৌদির জন্য কৌশলগত ফাঁদ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় অপূর্ব নামে এক যুবক গ্রেপ্তার ঋণ গ্রহণে ইসলামের নির্দেশনা ও পরিশোধের গুরুত্ব সালথা উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

বহিষ্কৃত এমপিকে কমিটিতে না রাখাই নৈতিক দৃষ্টান্ত: জামায়াত আমির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৈতিক কারণে দল থেকে বহিষ্কৃত কোনো সংসদ সদস্যকে জাতীয় সংসদের কোনো কমিটিতে না রাখাই উত্তম বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদীয় কমিটিতে সদস্য অন্তর্ভুক্তি, পুনর্মূল্যায়ন ও অদলবদলের সুযোগ রয়েছে। তাই নৈতিকতার দৃষ্টিকোণ থেকে ওই সদস্যকে কোনো কমিটিতে না রাখলে তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরও বলেন, মহান জাতীয় সংসদের মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে যাকে নৈতিক কারণে বহিষ্কার করে চিঠি দেওয়া হয়েছে, তাকে কোনো কমিটিতে না রাখাই নৈতিকতার দিক থেকে উত্তম ছিল।

দল থেকে বহিষ্কৃত ওই সংসদ সদস্যের বিরুদ্ধে ফ্লোর ক্রসিংয়ের অভিযোগ তোলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তার ভাষায়, ওই সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে তিনি বর্তমানে দলের সদস্য নন। তাই তিনি দলীয় সিদ্ধান্ত ভায়োলেট করে ফ্লোর ক্রসিং করেছেন—এমনটা বলার সুযোগ নেই।

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৩

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বহিষ্কৃত এমপিকে কমিটিতে না রাখাই নৈতিক দৃষ্টান্ত: জামায়াত আমির

আপডেট সময় : ০৭:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬