ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায় কুমিল্লায় কিশোর গ্যাং দমনে একরাতে ৬২৪ জন আটক বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শ দেয়ার আহ্বান রিজভীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের উপায় নিয়ে বিরোধী দলের প্রতি গঠনমূলক পরামর্শ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জটিলতা রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধার কারণে এই সংকট তৈরি হয়েছে, যা সরকারের নিজস্ব কোনো কারণে ঘটেনি। তবে তিনি একইসঙ্গে বিগত সরকারের ভুল পরিকল্পনাকেও এই পরিস্থিতির জন্য দায়ী করেন।

বিএনপির এই নেতা বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, আপনারা গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ বা রাজপথে আন্দোলনের কর্মসূচি দিতেই পারেন, তা গণতন্ত্রের স্বাভাবিক চর্চা। কিন্তু সংকট মোকাবিলায় আপনারা সরকারকে একটি বিকল্প পরিকল্পনা দিন। তিনি প্রশ্ন রাখেন, সরকার কীভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করবে, কোথা থেকে পাবে এবং কী কী পদক্ষেপ নিলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব, সে বিষয়ে বিরোধী দলের সুনির্দিষ্ট পরামর্শ থাকা প্রয়োজন।

সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার পর্যাপ্ত সুযোগ রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি না করে বরং কিভাবে সংকট নিবারণ করা যায়, সেই বিষয়ে সংসদে আলোচনা করা উচিত। তিনি সতর্ক করে বলেন, অতীতের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যাবে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, এসব সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস যুগিয়েছিল। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন এবং অভিনেতা হেলাল খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিষেক সম্পন্ন হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে সংসদে পরামর্শ দেয়ার আহ্বান রিজভীর

আপডেট সময় : ০৪:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬