ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি আকস্মিকভাবে এই জাদুঘর পরিদর্শনে যান। প্রায় ঘণ্টাখানেক সময় ধরে তিনি জাদুঘরে ঘুরে ঘুরে চব্বিশের গণঅভ্যুত্থান ও জুলাই বিপ্লবের বিভিন্ন স্মৃতিচিহ্ন অবলোকন করেন।

বিরোধীদলীয় নেতার এপিএস নজরুল ইসলাম জানান, এটি একটি পারিবারিক কর্মসূচির অংশ ছিল। পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে তার স্ত্রী, দুই মেয়ে, এক জামাই এবং নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন।

জাদুঘর কর্তৃপক্ষ জামায়াত আমিরকে স্বাগত জানান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে যথাযথ প্রটোকল প্রদান করে পরিদর্শনে সহায়তা করেন। এপিএস নজরুল ইসলাম আরও জানান, এই পরিদর্শনের বিষয়টি ছিল সম্পূর্ণ অনানুষ্ঠানিক এবং এতে কোনো গণমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

আপডেট সময় : ১০:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬