ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ স্মৃতির অপেক্ষায় আজও প্রহর গুনছি চট্টগ্রামের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ও ভূমিধসের শঙ্কা আগারগাঁওয়ে ভাইরাল মিজানের হোটেল আবারও উচ্ছেদ, সরানো হলো রান্নার সরঞ্জাম রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

সচিবালয়ে কোনো বৈঠক হয়নি, দাবি গয়েশ্বর চন্দ্র রায়ের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে—জামায়াতে ইসলামীর এমন অভিযোগ সরাসরি নাকচ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় স্পষ্ট করে বলেন, 'আজ কোনো বৈঠক ছিল না। যেহেতু তিনি (তারেক রহমান) প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম-আমাদের ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন। সেখানে কোনো বৈঠক হয়নি।'

এদিন বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এই মনোনয়নপত্রের প্রস্তাবক হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক হিসেবে ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।

সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে জামায়াতের সমালোচনার বিষয়ে বিএনপির চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যাখ্যা দেন যে, প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমান আগেই রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেয়েছিলেন। তিনি সেই সিদ্ধান্তই ঘোষণা করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও একই সুরে বলেন, এটি স্থায়ী কমিটির কোনো বৈঠক ছিল না, বরং স্থায়ী কমিটির সদস্যরা আগেই দলীয় চেয়ারম্যানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দিয়েছিলেন।

এদিকে বিএনপির পরবর্তী মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব কে পাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় জানান, বিষয়টি নিয়ে অপেক্ষা করতে হবে, পরে তা জানা যাবে। বিএনপি নেতারা জানিয়েছেন, আগামী ২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার লক্ষ্য রয়েছে তাদের। উল্লেখ্য, এই নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সচিবালয়ে কোনো বৈঠক হয়নি, দাবি গয়েশ্বর চন্দ্র রায়ের

আপডেট সময় : ১০:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬