ন্যাশনাল মেডিকেলে হামলার ঘটনায় ডা. মিতুর তীব্র ক্ষোভ

- আপডেট সময় : ০২:২৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি ২৪ জুলাইয়ের ঘটনার স্মৃতিচারণ করে এ হামলার নিন্দা জানান। তিনি বলেন, তার স্পষ্ট মনে আছে, ২৪-এর জুলাইয়ে ঠিক একইভাবে ন্যাশনাল মেডিকেলে ঢুকে ছাত্রলীগ হামলা চালিয়েছিল। তিনি এই ঘটনার তীব্র সমালোচনা করে নব্য ফেরাউনের হাত ধ্বংসের আহ্বান জানান।
এর আগে, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এই হামলার ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবির ও ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষের জের ধরে এই উত্তেজনার সূত্রপাত হয়। ঘটনার আগে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা যৌথ মিছিল নিয়ে হাসপাতাল চত্বরে উপস্থিত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন নেতাদের ওপর হামলা চালানো হয়।




























