ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

শনিবার পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত, বন্যার সতর্কবার্তা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে সারাদেশে আবারও বৃষ্টিপাত বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কয়েক দিনের বিরতির পর সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে আবার বৃষ্টি শুরু হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে রাজধানীতে ঝুম বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদীকোর্টে। এ ছাড়া নওগাঁর বদলগাছীতে ৭৯, নীলফামারীর ডিমলায় ৭৯, নেত্রকোনায় ৬২, কক্সবাজারের কুতুবদিয়ায় ৬১, কক্সবাজারে ৫৪, বান্দরবানে ৫০, ফেনীতে ৪৭ এবং ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়।

অন্যদিকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়। এরপর রয়েছে চাঁদপুরে ৭৬ এবং ময়মনসিংহে ৭৫ মিলিমিটার। এদিন দেশের প্রায় সব এলাকাতেই কমবেশি বৃষ্টি হলেও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে এর প্রবণতা ছিল বেশি। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, আগামীকাল বুধবার থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম থেকে তাৎক্ষণিক স্বস্তি মিলছে না।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী দুই দিনে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং সংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও বিপৎসীমা অতিক্রম করতে পারে অথবা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। একই সঙ্গে সোমেশ্বরী, কংস ও ভুগাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগামী দুদিনের মধ্যে নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

শনিবার পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত, বন্যার সতর্কবার্তা

আপডেট সময় : ০২:০৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬