সংবাদ শিরোনাম :
উত্তপ্ত নোয়াখালীর মাইজদী সড়ক অবরোধ করে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ, অগ্নিসংযোগ
হাফিজুর রহমান নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:১৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান
নোয়াখালী জেলা বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর মাইজদী শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।
এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত কমিটিতে যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের উপেক্ষা করা হয়েছে। এর প্রতিবাদে তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধের ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।





























