ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রেতা উচ্ছেদ, মালিক কারাগারে বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শখের আবেদনেই চীনের ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন চবি শিক্ষার্থী শিউলী দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার আহ্বান সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত বিয়ে নিয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী জুলাই গণঅভ্যুত্থান: এখনো ৬৯০ কারাবন্দি পলাতক কারাগার থেকে হাসপাতালে ইমরান খানকে চিকিৎসার নির্দেশ সুপ্রিম কোর্টের পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

নারীদের যাতায়াতে বিআরটিসির নতুন পিংক বাস সার্ভিস চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) নতুন করে ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে। গোলাপি রঙের এই বাসগুলো নারী চালক ও কন্ডাক্টর দ্বারা পরিচালিত হবে। মঙ্গলবার তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই এই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং যাতায়াত ব্যবস্থাকে আরও নিরাপদ ও আরামদায়ক করা এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বর্তমানে মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস যুক্ত করা হয়েছে। মন্ত্রী বলেন, ভবিষ্যতে এই রুটের পরিধি আরও বাড়ানো হবে এবং বাসের সংখ্যাও বৃদ্ধি করা হবে। তিনি যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন।

এর আগে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা নিয়মিত রাখা সম্ভব হয়নি। এবারের নতুন পিংক বাস সার্ভিস নগরীর নারী যাত্রীদের গণপরিবহনের সংকট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

নারীদের যাতায়াতে বিআরটিসির নতুন পিংক বাস সার্ভিস চালু

আপডেট সময় : ০১:১৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬