ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী সোমবার চূড়ান্ত হবে ইউপি নির্বাচনের সময়সূচি ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি সি১০০ বাজারে এল মিশরের কায়রোতে আযহার ওয়েলফেয়ার সোসাইটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত অগ্রণী ব্যাংকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ নারী দল ১৫ অক্টোবর থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা ঢাবিতে নিকাবধারী শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন দুর্যোগ-সহনশীল আবাসনে পিকেএসএফ ও এডিবির ১০ কোটি ডলারের চুক্তি আমরা ভারতবিরোধী নই, বরং আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ জেসুসকে গালাগাল করেই রোনালদোর ক্যাম্প ছাড়া উচিত ছিল: রোমারিও

সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

এর আগে, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা ১ থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত নির্ধারিত ছিল।

তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও আবেদনকারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সফটওয়্যার, ইন্টারনেট এবং বিদ্যুৎ বিভ্রাটের মতো কারিগরি সমস্যার কারণে অনেক আগ্রহী ব্যক্তি নির্ধারিত সময়ে আবেদন সম্পন্ন করতে পারেননি। আবেদনকারীদের এই সমস্যার কথা বিবেচনা করে আবেদনের সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

আগ্রহী আবেদনকারীদের সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট dss.bhata.gov.bd/online-application-এর মাধ্যমে আবেদন করতে হবে। সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, এ বিষয়ে পূর্বে জারি করা অন্যান্য নির্দেশনা ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। এছাড়া সংশ্লিষ্ট সব বিভাগীয়, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের পূর্বনির্ধারিত সময়সীমা ছিল ১ থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত।তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও আবেদনকারীদের কাছ থেকে জানা যায়, সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ সমস্যার কারণে অনেকেই নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারেননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত

আপডেট সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬