ঢাকা ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার উন্নতি, দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক ২০ এমপির অযোগ্যতা ইস্যুতে স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে খরচে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী নারীদের যাতায়াতে বিআরটিসির নতুন পিংক বাস সার্ভিস চালু নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ধীরজ শেঠ বাদ পড়া ১৬ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনছে সরকার মহাকাশ থেকে পৃথিবীর বিস্ময়কর ছবি তুললেন নভোচারী জেসিকা মেয়ার ভারতে ১৪ রাজ্যে একযোগে অভিযান, গ্রেপ্তার ২৫৩ সন্দেহভাজন রাজস্ব সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের আপিল দ্বিতীয়বার খারিজ করল সুপ্রিম কোর্ট

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ধীরজ শেঠ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছে। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই মর্যাদাপূর্ণ উপাধি প্রদান করেন।

১৯৫০ সাল থেকে চলে আসা দীর্ঘদিনের ঐতিহ্যের ধারাবাহিকতায় জেনারেল শেঠকে এই সম্মাননা দেওয়া হলো। এই ঐতিহ্য অনুযায়ী, দুই দেশই পরস্পরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে থাকে।

চার দিনের সরকারি সফরে রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ। সফরের অংশ হিসেবে তিনি নেপাল সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে কথা হয়। একই সঙ্গে তিনি ভারতীয় দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরের অংশ হিসেবে সোমবার জেনারেল শেঠ নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। এছাড়া তিনি সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং গার্ড অব অনার গ্রহণ ও পরিদর্শন করেন।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, জেনারেল শেঠের এই নেপাল সফর দুই দেশের দীর্ঘদিনের বিশেষ প্রতিরক্ষা সম্পর্ককে পুনর্ব্যক্ত করছে। অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং সেনাবাহিনী-টু-সেনাবাহিনী সম্পর্কের ভিত্তিতে এই সহযোগিতা গড়ে উঠেছে। নেপাল সেনাবাহিনীও আশা প্রকাশ করেছে যে, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান ধীরজ শেঠ

আপডেট সময় : ০১:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬