ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘূর্ণিঝড় প্রস্তুতিতে স্থানীয় পর্যায়ে আর্থিক সক্ষমতার অভাব রোহিঙ্গা সংকটের বোঝা অনির্দিষ্টকাল বহন করবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ব্যর্থ চেষ্টার পর টেক্সাসে জামাল হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, জানাল ভারত শান্তিতে নোবেল পুরস্কার আমারই পাওয়া উচিত: ডোনাল্ড ট্রাম্প মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টার পর হাসপাতালে ক্রিস্টা পাইক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ: দিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ বৈঠক বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন লালমনিরহাটে এবি পার্টি নেতার বাড়ি ভাঙচুর, ১৭ জনের বিরুদ্ধে মামলা অস্থিতিশীলতা সৃষ্টিতে পতিত দোসররা ষড়যন্ত্র করছে: রিজভী

কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার উন্নতি, দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে এবং তা বর্তমানে প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। সোমবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে একটি মেডিকেল প্রতিবেদন পাকিস্তানের সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। মঙ্গলবার আদালতে তার আবেদনের ওপর শুনানির কথা রয়েছে।

ইমরান খানের আইনজীবী ও দলের পক্ষ থেকে করা ওই আবেদনে তাকে ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসা, পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ এবং ব্যক্তিগত চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার অনুমতি চাওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, তারা ইমরান খানের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। কারাগারের চিকিৎসকেরা নিয়মিত বিরতিতে দিনে তিনবার তার শারীরিক অবস্থা পরীক্ষা করছেন। এর মধ্যে তার রক্তচাপ, হৃৎস্পন্দন এবং রক্তে অক্সিজেনের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ ও এসব তথ্য নথিবদ্ধ করা হচ্ছে।

তবে কারা কর্তৃপক্ষের জমা দেওয়া মেডিকেল প্রতিবেদনে কিছু শারীরিক সমস্যার কথাও উল্লেখ রয়েছে। আগস্টের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় ইমরান খানের রক্তচাপ ওঠানামা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, মাথাব্যথা এবং অস্থিরতার লক্ষণ পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, স্ত্রী, পরিবারের সদস্য এবং সহকর্মীদের সঙ্গে অনিয়মিত সাক্ষাতের কারণে সৃষ্ট মানসিক চাপই তার এই উপসর্গগুলোর কারণ হতে পারে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ইমরান খানের সঙ্গে তার স্ত্রী বুশরা বিবির ৮৪ বার সাক্ষাৎ হয়েছে এবং প্রতি মঙ্গলবার তাদের সাক্ষাতের সুযোগ রয়েছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তার সামগ্রিক স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাস থেকে ৭৩ বছর বয়সী ইমরান খান আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তার স্ত্রী বুশরা বিবিও একই কারাগারে বন্দি। কারা কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, তারা উভয়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অগ্রাধিকার দিচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থার উন্নতি, দৃষ্টিশক্তি প্রায় স্বাভাবিক

আপডেট সময় : ০১:৪৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬