ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে

ঢাকা-৯ বিএনপির হাবিবুর রশিদ বিপুল ভোটের বিজয়ী

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (মুগদা, সবুজবাগ ও খিলগাঁও) আসনের প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ, ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন।

হাবিবুর রশিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট, এ আসনে সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

জাবেদ মিয়ার তুলনায় ৫৭ হাজার ৭৫২ ভোট, তাসনিম জারার তুলনায় ৬৬ হাজার ৫২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে হাবিবুর রশিদ, জাবেদ মিয়া ও তাসনিম জারার যৌথ ভোটের চেয়ে হাবিবুর রশিদ বেশি ভোট পেয়েছেন।

১৩ ফেব্রুয়ারী শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-৯ আসনে পোস্টাল ভোট সহ ১৭০টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়।

ঢাকা-৯ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৫৬ জন, এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ২১ হাজার ৬৮১ জন, ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৯৯৩টি, সে হিসেবে বৈধ ভোট ২ লাখ ১৭ হাজার ৬৮৮টি।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান হাত পাখা প্রতীকে ৫ হাজার ৮২৭ ভোট পেয়েছেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী কাজী আবুল খায়ের পেয়েছেন ১ হাজার ২ ভোট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা-৯ বিএনপির হাবিবুর রশিদ বিপুল ভোটের বিজয়ী

আপডেট সময় : ১২:২৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬