ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে জুতায় লুকানো ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার টেসলা ও মার্সিডিজের চেয়েও মাল্টা আমদানিতে শুল্ক বেশি বাংলাদেশে ঝিনাইদহে পোলট্রি খামারের দুর্গন্ধে শ্রেণিকক্ষ ছেড়ে গাছতলায় পাঠদান ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখা পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর বেকুটিয়া সেতুর পাইপ কাটার সময় ১০ জন আটক সওজের গুরুত্বপূর্ণ পদে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের পদায়নের অভিযোগ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য কমল জাদুঘরে ঠাঁই পাচ্ছে মেসির ঐতিহাসিক অধিনায়কের আর্মব্যান্ড হরমুজ প্রণালিতে কি গোপনে টোল আদায় করছে ইরান? অভিনয় থেকে বিরতির ঘোষণা দিলেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মির

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত‍্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তার পদ থেকে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার মানবজমিনকে এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার বা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা তাণ্ডব চালানোর পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।

এই ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। এরপরই মিষ্টির পদত‍্যাগের বিষয়টি সামনে এলো।

অভিযোগ রয়েছে, এই সমিতির কার্যক্রমের সঙ্গে স্থানীয় বিএনপি নেতারা জড়িত। এদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া ও মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা সমিতির সাধারণ সদস্য হিসেবে থাকলেও তারাই মূলত সব কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। এলাকায় তারা সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

উল্লেখ্য, ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালীন ফেরদৌসী আহমেদ মিষ্টি সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ছিলেন। তবে বর্তমানে তিনি ওই সমিতির সঙ্গে যুক্ত নন বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত‍্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬