ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, পরে কারাদণ্ড চিংড়ি রপ্তানি বাড়াতে ৬০০ চাষিকে নিয়ে বিশেষ উদ্যোগ তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

জ্বালানির দাম বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯.৮৫ শতাংশ বাড়লো

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস এসোসিয়েশন (বিআইসিডিএ) কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯.৮৫ শতাংশ বাড়িয়েছে। সোমবার সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ৬টি নির্দিষ্ট ক্ষেত্রে সারচার্জ বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।

বিআইসিডিএ’র মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, সরকারিভাবে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। এতে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকায় দাঁড়িয়েছে, যা ১৭.৪ শতাংশ বৃদ্ধি। এই বাড়তি খরচের সাথে সমন্বয় করতে কন্টেইনার হ্যান্ডলিংয়ের বিভিন্ন পর্যায়ে গড়ে ৯.৮৫ শতাংশ চার্জ বাড়ানো হয়েছে, যা সোমবার থেকেই কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইয়ার্ড থেকে খালি কন্টেইনার উত্তোলন, সিএফএস শেড পর্যন্ত খালি কন্টেইনার পরিবহন, খালি কন্টেইনারে রপ্তানি পণ্য বোঝাইকরণ এবং বোঝাইয়ের পর ইয়ার্ডে রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার পরিবহনের ক্ষেত্রে চার্জ বেড়েছে। এছাড়া ইয়ার্ড থেকে রপ্তানি পণ্যের কন্টেইনার উত্তোলন, জাহাজ নির্ধারণের পর লোড ইয়ার্ডে রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার উত্তোলন এবং চট্টগ্রাম বন্দর ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) পর্যন্ত রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার পরিবহনের ক্ষেত্রেও এই হার কার্যকর হবে।

রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনারের মোট ওজনের (ভিজিএম) চার্জেও পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে লোড ইয়ার্ডে কন্টেইনার উত্তোলন, লোড ইয়ার্ড থেকে ওয়েইং স্কেল পর্যন্ত পরিবহন, ওজন পরিমাপ এবং পুনরায় লোড ইয়ার্ডে কন্টেইনার পরিবহনের চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

আমদানি পণ্যের ক্ষেত্রেও ডেলিভারি চার্জ বাড়ানো হয়েছে। এর আওতায় রয়েছে চট্টগ্রাম বন্দর ও পিসিটি থেকে আইসিডি পর্যন্ত আমদানি পণ্য ভর্তি কন্টেইনার পরিবহন, আইসিডিতে পণ্য ভর্তি কন্টেইনার উত্তোলন, ডেলিভারি ইয়ার্ডে কন্টেইনার রাখা এবং শ্রমিকদের মাধ্যমে কন্টেইনার থেকে ট্রাকে পণ্য ডেলিভারি দেওয়ার প্রক্রিয়া।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জ্বালানির দাম বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯.৮৫ শতাংশ বাড়লো

আপডেট সময় : ১০:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬