রিহ্যাব সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করলেন হাইকোর্ট
- আপডেট সময় : ০৩:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনের ভিত্তিতে মো. আলী আফজালকে ঋণখেলাপি উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়। ওই দিনই বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী রিহ্যাব সভাপতির পদটি শূন্য ঘোষণা করে একটি আদেশ জারি করা হয়েছিল।
বাণিজ্য মন্ত্রণালয়ের সেই আদেশটির ওপরই এবার স্থগিতাদেশ দিলেন উচ্চ আদালত। যার ফলে রিহ্যাব সভাপতি পদে মো. আলী আফজালের দায়িত্ব পালনে আপাতত কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



























