ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাউন্ট এতনা থেকে ৪ কিমি উচ্চতায় ছাই, ইতালিতে রেড অ্যালার্ট মৌলভীবাজারে পাহাড় কেটে অবৈধ রিসোর্টের ছড়াছড়ি, বিপন্ন পরিবেশ আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সুযোগ আর মাত্র চার দিন ট্রাম্পের প্রত্যাখ্যানের পর ওয়াশিংটনের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় ইরান মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে পারাপার শিক্ষার্থীসহ শত শত মানুষ কুমিল্লার ১৮ থানায় অভিযানে আটক ২৫৪, রতন গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার আজ শুরু একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন, ফল ১ অক্টোবর কোলাহলের মাঝেও নির্জনতা ধরে রেখেছে মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকোপার্ক জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হার

দর্শনায় গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫ পিস স্ক্যাফ সিরাপ উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া এলাকায় একটি সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫ পিস স্ক্যাফ সিরাপ উদ্ধার করেছে স্থানীয় মাদকবিরোধী যুব সমাজ। তবে অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে কথিত মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আকন্দবাড়িয়া এলাকায় একটি গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে মাদকবিরোধী যুব সমাজের সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ির ভেতরে থাকা একটি ব্যাগ থেকে ৩৫ পিস নিষিদ্ধ স্ক্যাফ সিরাপ উদ্ধার করা হয়। তল্লাশির বিষয়টি টের পেয়ে গাড়ির চালক বা গাড়িতে থাকা কথিত মাদক ব্যবসায়ী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসী জানান, সীমান্তবর্তী এলাকা হওয়ায় আকন্দবাড়িয়াসহ দর্শনার বিভিন্ন রুটে মাদক চোরাকারবারিদের তৎপরতা রোধে তরুণরা দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে অভিযানে উদ্ধার করা মাদক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে দর্শনা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

দর্শনায় গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫ পিস স্ক্যাফ সিরাপ উদ্ধার

আপডেট সময় : ০৮:১৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬