ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, দুই হেলপার নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় দুই সহকারী (হেলপার) প্রাণ হারিয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার তালুকদার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার ২৬ বছর বয়সী আপন ইসলাম এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ সদরের ৪০ বছর বয়সী আসলাম। তারা দুজনই ওই ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে তালুকদার বাজার এলাকায় মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক দাঁড় করিয়ে মেরামতের কাজ করা হচ্ছিল। ওই সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মেরামতের কাজে নিয়োজিত দুই হেলপার গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, দুই হেলপার নিহত

আপডেট সময় : ০৬:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬