ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

চুয়াডাঙ্গায় সড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারীর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার হাতিকাটায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক গাড়িটি ঘটনাস্থলেই ফেলে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় ছকিনা খাতুন হাতিকাটা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়েন এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। এই ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় সড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারীর মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬