
চুয়াডাঙ্গার হাতিকাটায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক গাড়িটি ঘটনাস্থলেই ফেলে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় ছকিনা খাতুন হাতিকাটা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ির নিচে চাপা পড়েন এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। এই ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২