ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায় স্থগিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ে আপাতত কোনো হস্তক্ষেপ করেনি আপিল বিভাগের চেম্বার আদালত। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত না হওয়ায় এবং এ সংক্রান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনবিআর এ কর আদায়ে কোনো আইনি পদক্ষেপ নেবে না বলে আদালতকে নিশ্চিত করেছে।

গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালতে গ্রামীণ কল্যাণের করা আবেদনের ওপর শুনানি শেষে এই পরিস্থিতি তৈরি হয়। এর আগে গত ১০ই সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রায়ে গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৩৭০ টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছিলেন। ওই মৌখিক রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণ সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে।

এ বিষয়ে গ্রামীণ কল্যাণের আইনজীবী ব্যারিস্টার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এনবিআর যে অতিরিক্ত ট্যাক্স দাবি করেছে, তা অবৈধ ঘোষণার জন্য দুটি রিট পিটিশন করা হয়েছিল, যা গত ১০ই সেপ্টেম্বর হাইকোর্ট নামঞ্জুর করেন। হাইকোর্ট সেদিন মৌখিকভাবে আদেশ দিলেও পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি। জাজমেন্ট ছাড়া লিভ টু আপিল ফাইল করা সম্ভব নয় বিধায়, পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এনবিআর যাতে কোনো কার্যক্রম গ্রহণ করতে না পারে, সেজন্য চেম্বার জজের কাছে স্টে চাওয়া হয়েছিল।

আইনজীবী মামুন আরও জানান, শুনানিকালে রাষ্ট্রপক্ষ ও এনবিআরের প্রতিনিধিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত যখন তাদের কাছে জানতে চান যে তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কি না, তখন তারা নিশ্চিত করেছেন যে তারা আপাতত কর আদায়ের কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আইনজীবী মামুন বলেন, আদালতের এই মৌখিক পর্যবেক্ষণ বা নির্দেশনাই একটি আদেশের মতো। চেম্বার জজ যেহেতু আপাতত হস্তক্ষেপ করেননি, তাই আপিল দায়ের না করা পর্যন্ত জাজমেন্ট আগের অবস্থায় থাকবে এবং এনবিআরের কর আদায়ের কার্যক্রম বন্ধ থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর আদায় স্থগিত

আপডেট সময় : ০৩:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬