ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যুদ্ধ শেষেও ইরানের তেল নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত দিলেন ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে মার্কিন সেনা রেখে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ভেনেজুয়েলার মতো ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনার কথাও জানিয়েছেন। আয়ারল্যান্ড সফরকালে আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ইঙ্গিত দেন।

ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বের হয়ে আসব, তবে সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিলে বিষয়টি ভিন্ন হবে। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের জ্বালানি চুক্তির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ওই দেশ থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে যুদ্ধের খরচ অনেকবার মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে।

চলতি বছরের মধ্যেই ইরান যুদ্ধ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইঙ্গিত দিয়েছেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধের অবসান ঘটতে পারে। ট্রাম্প দাবি করেন, শান্তি আলোচনার জন্য ইরান নিয়মিত যোগাযোগ করছে, যদিও তেহরান অতীতে এমন দাবি নাকচ করে দিয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, তিনি কেবল 'সঠিক চুক্তি' করতে আগ্রহী এবং কোনো 'খারাপ চুক্তিতে' রাজি নন।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার খবরের পর সোমবার তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব যুক্তরাষ্ট্রেও পড়েছে। তবে ট্রাম্প আশ্বস্ত করেছেন যে, যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম দ্রুত কমে আসবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরকালে আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

যুদ্ধ শেষেও ইরানের তেল নিয়ন্ত্রণে রাখার ইঙ্গিত দিলেন ট্রাম্প

আপডেট সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬