ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫৪৭ জন গ্রেপ্তার, মামলা ৪৮

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার ডিএমপি নিউজের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির বিভিন্ন বিভাগের তথ্য অনুযায়ী, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৮ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, ওয়ারী বিভাগে ৭৭ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, গুলশান বিভাগে ৫৩ জন, রমনা বিভাগে ৩৭ জন এবং লালবাগ বিভাগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ ও সিটিটিসি বিভাগ থেকে ২ জন করে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ সরঞ্জাম উদ্ধার করেছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২৩২১ পিস ইয়াবা, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেন্সিডিল এবং ৫ বোতল বিদেশি মদ। এছাড়া অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১টি সামুরাই, ২৭ রাউন্ড গুলি, ৮টি মোবাইলফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল এবং ১টি বাস উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫৪৭ জন গ্রেপ্তার, মামলা ৪৮

আপডেট সময় : ১০:২২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬