সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দ্বারিয়াপুর হালিয়াঘাটি গ্রামের মৃত মহিরের ছেলে নূরণবী (২৮) এবং একই এলাকার পারকোলা পশ্চিমপাড়া গ্রামের মামুত মন্ডলের ছেলে শফিকুল মন্ডল (৩৬)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে দ্বারিয়াপুর হালিয়াঘাটি এলাকায় অভিযান চালিয়ে নূরণবীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭৭৫ টাকা উদ্ধার করা হয়েছে।
এর আগে, শনিবার সন্ধ্যায় পারকোলা গ্রামে অভিযান পরিচালনা করে শফিকুল মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এই অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



























