ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ২৩ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাকার্তার থাউজেন্ড আইল্যান্ডস বা কেপুলাউয়ান সেরিবু থেকে ৬৯ কিলোমিটার উত্তর-পূর্বে জাভা সাগরে। ভূপৃষ্ঠ থেকে ৩৬৮ কিলোমিটার গভীরে এর অবস্থান ছিল।

বিএমকেজি-এর ভূমিকম্প ও সুনামি পরিচালক ড. উইজায়ান্তো জানিয়েছেন, হাইপোসেন্টারের গভীরতা ও কেন্দ্রস্থলের অবস্থান বিশ্লেষণ করে দেখা গেছে, এটি ইন্ট্রাস্ল্যাব অ্যাক্টিভিটির কারণে সৃষ্ট একটি গভীর ভূমিকম্প। এর ফলে সুনামি মডেলিংয়ে কোনো সুনামির হুমকি দেখা যায়নি।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রাজধানী জাকার্তাসহ জাভা ও সুমাত্রার কিছু অংশেও এটি অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কিছু স্থানে তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ভেঙে যাওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনার তথ্য পাওয়া গেছে।

ভৌগোলিকভাবে ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। ইউরোপ ও এশিয়ার টেকটনিক প্লেটের নড়াচড়া এবং প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির উপস্থিতির কারণে বাসিন্দাদের নিয়মিত ভূমিকম্প মোকাবিলা করতে হয়। গত আগস্ট মাসেও ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে। সেই ঘটনায় একাধিক বাড়িঘর ভেঙে পড়েছিল এবং অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় : ০৫:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬