ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ও এক কোটি লিটার তেল কিনছে সরকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৯ হাজার মেট্রিক টন ছোলা এবং এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক ও স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব পণ্য কেনা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পৃথক দুটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ হাজার মেট্রিক টন ছোলা কিনতে সরকারের মোট ব্যয় হবে ৭৬ কোটি ২১ লাখ ১২ হাজার ৮০০ টাকা। ভ্যাট ও করসহ প্রতি কেজি ছোলার আমদানি মূল্য পড়বে ৮৪ টাকা 6৭ পয়সা। এই ছোলা সরবরাহের জন্য অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের হরশাম এলাকার প্রতিষ্ঠান 'অস্ট-গ্রেইন এক্সপোর্টস'কে সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লিটার ধারণক্ষমতার পিইটি বোতলে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা। ভ্যাট ও করসহ প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮১ টাকা ৫০ পয়সা।

এই তেল সরবরাহের জন্য দেশীয় চারটি প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ এবং প্রধান অয়েল মিলস লিমিটেড প্রত্যেকে ২০ লাখ লিটার করে তেল সরবরাহ করবে। এছাড়া মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড ও মজুমদার প্রোডাক্টস লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান ৩০ লাখ লিটার করে তেল সরবরাহ করবে। এর মধ্যে মজুমদার প্রোডাক্টস লিমিটেডের ৩০ লাখ লিটার তেলের মূল্য ধরা হয়েছে ৫৪ কোটি ৪৫ লাখ টাকা। বাকি তিনটি প্রতিষ্ঠানও দরপত্রের সুপারিশ অনুযায়ী নিজ নিজ বরাদ্দের তেল সরবরাহ করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ও এক কোটি লিটার তেল কিনছে সরকার

আপডেট সময় : ১১:২৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬