ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মির্জাগঞ্জে সাক্ষরতা দিবস উদযাপিত, সামাজিক আন্দোলনের আহ্বান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি জাতির সার্বিক উন্নয়ন, পরিবেশ সচেতনতা ও টেকসই সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। নির্ধারিত প্রতিপাদ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, নিরক্ষরতা দূরীকরণে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও শেখ মো. রাসেল বলেন, একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশের প্রতিটি নাগরিককে শিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে তোলা জরুরি। ঝরে পড়া শিশু ও বয়স্কদের সাক্ষরতার আওতায় আনতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করার তাগিদ দেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপানুষ্ঠানিক শিক্ষার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

মির্জাগঞ্জে সাক্ষরতা দিবস উদযাপিত, সামাজিক আন্দোলনের আহ্বান

আপডেট সময় : ০৬:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬