ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে, যাদের জনপ্রিয়তার দীপ্তি সময়ের সীমানা পেরিয়ে আজও অমলিন। সেই নক্ষত্রলোকের শীর্ষেই জ্বলজ্বল করছে মহানায়ক উত্তম কুমারের নাম। অতুলনীয় অভিনয়, ব্যক্তিত্বের মোহনীয় জাদু আর রাজকীয় পর্দার উপস্থিতিতে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন বাংলা সিনেমার এক একক ও অনন্য অধ্যায়ে। আজ তার জন্মদিন। কালজয়ী এই মহানায়কের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।

১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন উত্তম কুমার। অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়ার পাশাপাশি সুরকার, প্রযোজক ও পরিচালক হিসেবেও নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি।

প্রায় তিন দশকের চলচ্চিত্র জীবনে উত্তম কুমার অভিনয় করেছেন প্রায় ২০১টি সিনেমায়। দীর্ঘ এই ক্যারিয়ারে তার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ৩৫ জন অভিনেত্রী। তবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার সবচেয়ে আলোচিত জুটি নিঃসন্দেহে সুচিত্রা সেনের সঙ্গে। এই দুই তারকা একসঙ্গে অভিনয় করেছেন ২৯টি সিনেমায়। তাদের পর্দার রসায়ন আজও বাংলা সিনেমার অন্যতম সেরা জুটি হিসেবে দর্শকের মনে জায়গা করে আছে।

শুধু চলচ্চিত্রেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি উত্তম কুমার। মঞ্চ ও যাত্রায়ও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও ছিল তার সক্রিয় পদচারণা। পাঁচটি সিনেমা পরিচালনা করেছেন এই মহানায়ক। সুরারোপ করেছেন দুটি ছবিতে এবং প্রযোজনা করেছেন সাতটি সিনেমা।

১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হন উত্তম কুমার। তার শারীরিক অনুপস্থিতির চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলা চলচ্চিত্রে তার প্রভাব এতটুকু ম্লান হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন

আপডেট সময় : ০৯:৩৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬