ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে রহস্যজনকভাবে ৩ মহিষের মৃত্যু, অসুস্থ আরও অন্তত ৩০ কক্সবাজারে কাগজপত্রহীন ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, ‘বাবার উপহার’ দাবি তরুণদের সচিবালয়ে সাপ পিটিয়ে হত্যা: বন্য প্রাণী আইনে কী দণ্ড হতে পারে লেবানন-ইসরাইল চুক্তি প্রত্যাখ্যান করলেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম ওয়ালটন প্লাজায় ২০০ জন ডেপুটি ম্যানেজার নিয়োগ, আবেদন চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা বন্যাবিধ্বস্ত নেপাল পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন: অর্থমন্ত্রী জুলাই শহীদ ও গুম-খুনের শিকার পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র যশোর শহরের ফুটপাতে জনপ্রিয় হচ্ছে সাশ্রয়ী ও বিষমুক্ত শাকসবজির বাজার অবৈধ ও লুট হওয়া অস্ত্র ধরিয়ে দিলে ২ লাখ টাকা পুরস্কার

জুলাই শহীদ ও গুম-খুনের শিকার পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুম ও খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মোট ৭৪ জন সদস্যকে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজকের অনুষ্ঠানে মোট ৭৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে, যার মধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী সরাসরি নিয়োগপত্র তুলে দেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা রয়েছেন। এছাড়া জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা দৃষ্টিশক্তিহীন আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলমসহ অন্যান্যদের হাতেও নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

নিয়োগপত্র পাওয়ার পর ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, শহীদ আনভীর বাবা মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন এবং জুলাই যোদ্ধা কাজী সাইমুম সিরাজ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা গুম ও খুনের সঙ্গে জড়িত দোষীদের বিচারের দাবি জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির এবং 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্য মোকছেদুল মোমিন মিথুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জুলাই শহীদ ও গুম-খুনের শিকার পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র

আপডেট সময় : ০১:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬