ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজের মাধ্যমে ‘ছায়া সিটি করপোরেশন’ গড়ার ঘোষণা সেলিম উদ্দিনের নাটোর ছাত্রদল নেতার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ আ.লীগকে ফেরাতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে: ডিএসসিসি প্রশাসক নকলায় শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরীর জবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-রাজু মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক নেপালে হিমবাহ ধসে নিহত বেড়ে ৫৪৭, নিখোঁজ ৫১৭ বিদেশি শুটিং শুরুর ঠিক আগে প্রিয়াঙ্কার ‘রিসেট’ সিনেমা ছাড়লেন অরল্যান্ডো ব্লুম ৬ মাস ধরে জনসমক্ষে নেই ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি, বাড়ছে সংশয় শিশুর যত্নে সবচেয়ে পিছিয়ে বাবারা, অংশ নেন মাত্র ৭ শতাংশ

জুলাই মাসে ১০৪ অস্ত্রসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই মাসে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে ১০৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব অভিযানে জড়িত থাকার অভিযোগে মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় এবং ৩৯টি বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

সংবাদ সম্মেলনে ইন্তেখাব চৌধুরী জানান, গত ১৯ আগস্ট রাজধানীর তুরাগের কামারপাড়া ফলের আড়তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি চক্রের ১২ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি ফল ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন জোরপূর্বক চাঁদা আদায় করত। চাঁদা দিতে অস্বীকার করলে ব্যবসায়ীদের রিকশা, ভ্যান ও কাভার্ডভ্যান আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করা হতো।

র‍্যাবের এই মুখপাত্র আরও বলেন, অপরাধ প্রতিরোধ, মানবাধিকার রক্ষা, আইনের শাসন সমুন্নত রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং জনগণের পাশে থেকে সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। এই কার্যক্রমে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন র‍্যাব কর্মকর্তা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জুলাই মাসে ১০৪ অস্ত্রসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

আপডেট সময় : ০২:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬