ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এল নিনোর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় প্রস্তুত আইএমএফ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলারের ঋণ অনুমোদন হবিগঞ্জের রতনপুর-ছাতিয়াইন সড়কে খানাখন্দ, দুর্ভোগে ৩ উপজেলার মানুষ ভঙ্গুর অর্থনীতি সামলাতে নিজস্ব সংস্কার কৌশলে এগোচ্ছে সরকার দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ঐচ্ছিক নিলে মিলবে ৭ দিন গৌরীপুরে ভয়াবহ আগুনে পুড়ল শতবর্ষী ঐতিহাসিক ‘ঝলমল সিনেমা হল’ ঘূর্ণিঝড় প্রস্তুতিতে স্থানীয় পর্যায়ে আর্থিক সক্ষমতার অভাব রোহিঙ্গা সংকটের বোঝা অনির্দিষ্টকাল বহন করবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ব্যর্থ চেষ্টার পর টেক্সাসে জামাল হাওয়ার্ডের মৃত্যুদণ্ড কার্যকর শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, জানাল ভারত

মাদকাসক্ত বাবার ভয়ে থানায় আশ্রয় নিল ১১ বছরের শিশু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকাসক্ত বাবার কাছে নিরাপত্তাহীনতার কারণে থানায় আশ্রয় নিয়েছে ১১ বছর বয়সী এক শিশু। ঘটনাটি ঘটেছে চণ্ডীপুর ইউনিয়নে। শিশুটির নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পুলিশ তাকে সরকারি ব্যবস্থাপনায় ভান্ডারিয়ার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোছা. হনুফা বেগম তার স্বামী ও চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত হাওলাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। গত রবিবার এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাফায়েত হাওলাদার একজন মাদকাসক্ত ব্যক্তি এবং তার বিরুদ্ধে মেয়েকে নিয়ে অশোভন ও আপত্তিকর আচরণের অভিযোগ রয়েছে। এছাড়া শিশুটিকে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

নিরাপত্তাহীনতায় ভুগে শিশুটি নিজেই জিয়ানগর থানায় গিয়ে আশ্রয় নিলে পুলিশ তাকে হেফাজতে নেয়। জিয়ানগর থানার ওসি মো. মহব্বত খান জানান, শিশুটির বাবার বিরুদ্ধে মাদকাসক্তি, অশোভন আচরণ এবং বাল্যবিবাহের চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে তাকে সরকারি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

এদিকে, এই অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। সোমবার রাতে জিয়ানগর উপজেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় নীতি-আদর্শ ও নৈতিক স্খলনজনিত কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাফায়েত হাওলাদারকে চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

তবে নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন সাফায়েত হাওলাদার। তিনি দাবি করেন, তার ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে এবং মেয়ে কী বলেছে তা তিনি জানেন না। দল থেকে অব্যাহতির কারণ সম্পর্কেও তিনি অবগত নন বলে দাবি করে নিজেকে বিএনপির একজন ত্যাগী কর্মী হিসেবে উল্লেখ করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

মাদকাসক্ত বাবার ভয়ে থানায় আশ্রয় নিল ১১ বছরের শিশু

আপডেট সময় : ০৫:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬