ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলমডাঙ্গায় ভুয়া সাংবাদিক সেজে চাঁদা দাবি, ১৫ দিনের কারাদণ্ড লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলন পারমাণবিক হামলা হলে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের এলএনজি কার্গো নিয়ে বিতর্ক: ১০ বছরের সর্বনিম্নে দেশের গ্যাস সরবরাহ গুরুদাসপুরে ৪৭ লাখ টাকার ড্রেন নির্মাণে গাফিলতি, দুর্ভোগে শতাধিক পরিবার গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১২ কাউনিয়ায় তিস্তা নদী রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে জনবসতি আগস্টের ১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: আট মাসে ৯৩ হত্যাকাণ্ড

কাউনিয়ায় তিস্তা নদী রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে জনবসতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল ও সড়ক সেতুর মধ্যবর্তী এলাকায় নদী রক্ষা বাঁধে ভয়াবহ ধসের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিপাত এবং নদীর তীব্র পানি প্রবাহের কারণে বাঁধের পাড় থেকে মাটি সরে গিয়ে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে বাঁধ রক্ষায় ব্যবহৃত কংক্রিটের ব্লক ও সিসি ব্লকগুলো ধসে গিয়ে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে।

সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায়, বাঁধের ঢালে আগাছা ও ঘাস জন্মালেও বেশ কিছু অংশের মাটি সরে গিয়ে নিচের স্তর বেরিয়ে পড়েছে। এই ভাঙন প্রক্রিয়াটি ক্রমেই ভেতরের দিকে বিস্তৃত হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য শাহ্ আলম জানিয়েছেন, বাঁধের ওই অংশে দীর্ঘদিন ধরেই ভাঙন ও ধসের লক্ষণ দেখা দিলেও তা স্থায়ীভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কংক্রিটের ব্লকগুলোর কারণে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেলে স্রোতের চাপ ও বৃষ্টির প্রভাবে ভাঙন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান আসাদ উদ্বেগ প্রকাশ করে বলেন, বাঁধের আশপাশেই মানুষের বসতি ও বিভিন্ন স্থাপনা রয়েছে, যা এখন ঝুঁকির মুখে। তিনি বাঁধের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত চিহ্নিত করে মাটি ভরাট ও ব্লক স্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আসাদ মনে করেন, সাময়িকভাবে ব্লক ফেলে রেখে এ সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়; বর্ষায় পানি বাড়ার আগেই দ্রুত সংস্কার জরুরি।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা জানান, তিস্তা নদী রক্ষা বাঁধের ওই স্থানটি লালমনিরহাট জেলার আওতাধীন হওয়ায় সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি অবহিত করা হয়েছে। পরিদর্শন শেষে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

কাউনিয়ায় তিস্তা নদী রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে জনবসতি

আপডেট সময় : ০৬:১৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬