ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: আট মাসে ৯৩ হত্যাকাণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা জেলায় একের পর এক খুন, চুরি, ডাকাতি ও অপহরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। গত আট মাসে জেলায় ৯৩টি হত্যাকাণ্ডের পাশাপাশি অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে। জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সর্বশেষ সভা অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত এই হত্যাকাণ্ডগুলোর ঘটনা ঘটে। এর মধ্যে ডিসেম্বরে ৯টি, জানুয়ারিতে ১৪টি, ফেব্রুয়ারিতে ১২টি, মার্চে ১১টি, এপ্রিলে ১০টি, মে মাসে ১৭টি, জুনে ১০টি এবং জুলাই মাসে ১০টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে।

হত্যাকাণ্ডের পাশাপাশি অন্যান্য অপরাধের চিত্রও উদ্বেগজনক। একই আট মাসের ব্যবধানে জেলায় ২২টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া গত ছয় মাসে ৩৩৩টি চুরি, ৩৫টি ডাকাতি এবং ১৪টি অপহরণের ঘটনা পুলিশের নজরে এসেছে। এই সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৩৯৫টি। আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ৫১টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন উপজেলায় দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া চললেও পুলিশ নামমাত্র কয়েকজনকে গ্রেপ্তার করছে। বিশেষ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা আইনের ফাঁকফোকর গলে বারবার কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর গ্যাং ও অস্ত্রধারীদের সাথে পুলিশের ওঠাবসার ছবি ও ভিডিও ভাইরাল হওয়ায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এছাড়া বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা কামরুল হাসানের মতে, প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার জানিয়েছেন, মাদকের সয়লাব ও ছিনতাইয়ের কারণে স্কুল-কলেজকেন্দ্রিক এলাকাগুলোতেও কিশোর গ্যাংয়ের অবস্থান তৈরি হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু মনে করেন, দীর্ঘদিনের দুর্বৃত্তায়ন ও মূল্যবোধের অবক্ষয় এই পরিস্থিতির পেছনে দায়ী।

আইনি জটিলতার বিষয়ে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু জানান, অপরাধীদের বয়স নির্ধারণে স্কুলের সার্টিফিকেটের তথ্যকে প্রাধান্য দেওয়া জরুরি, অন্যথায় আইনের সুযোগ নিয়ে তারা বারবার মুক্তি পেয়ে যাচ্ছে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানিয়েছেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টহল বৃদ্ধি করা হয়েছে এবং গত মাসে ১৯২ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং অপরাধের অনুকূল পরিবেশ নির্মূল করতে পুলিশের তৎপরতা আরও বাড়ানো প্রয়োজন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: আট মাসে ৯৩ হত্যাকাণ্ড

আপডেট সময় : ০৬:০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬