ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ রাজপুত্রের দেহাবশেষ পাঠানোর নেপথ্যে তত্ত্বাবধায়ক সরকারসহ ৩ অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির গাজায় জাতিসংঘের কোনো ভূমিকা নেই, জানাল বোর্ড অব পিস বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র যাত্রা শুরু নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মৃত্যুর শঙ্কা: বিল গেটস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূলহোতাসহ গ্রেফতার ৪ উখিয়ায় বন বিভাগের অভিযান: ৩০ একর বনভূমি উদ্ধার, ৭ স্থাপনা উচ্ছেদ এসআরএফটিআই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সংঘর্ষ, আহত অনেকে পটিয়ায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টাইলস মিস্ত্রির মৃত্যু

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়াইছড়া বস্তির বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভারতের মাগুরুলী নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে। শ্রীমঙ্গলে অবস্থিত ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিএসএফ তাদের জানিয়েছে যে চার থেকে পাঁচজন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতের মাগুরুলী এলাকায় প্রবেশ করেছিল। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তারা মিয়া ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বিজিবি আরও জানিয়েছে, নিহত তারা মিয়া চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে। ঘটনার পর নিহতের মরদেহ বিএসএফ তাদের হেফাজতে নিয়ে গেছে বলে বিজিবি নিশ্চিত করেছে। বর্তমানে এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং পরবর্তী প্রক্রিয়া নিষ্পত্তির জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় : ০২:৪০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬